Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / হাওরে ভাসছিল নিখোঁজ মুক্তিযোদ্ধার মরাদেহ-

হাওরে ভাসছিল নিখোঁজ মুক্তিযোদ্ধার মরাদেহ-

2025-10-23  ডেস্ক রিপোর্ট  163 views
হাওরে ভাসছিল নিখোঁজ মুক্তিযোদ্ধার মরাদেহ-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের এক দিন পর উপজেলার শৌলাগড় হাওরের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ (৭০) ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবার নানা স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা শৌলাগড় হাওরের জলাশয়ে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন,

“নিখোঁজের এক দিন পর শৌলাগড় হাওর থেকে মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

স্থানীয়দের ভাষ্যে, মানবিক গুণে পরিপূর্ণ এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news CrimeNews