Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত - Chief TV

হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত - Chief TV

2025-11-26  ডেস্ক রিপোর্ট  152 views
হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত - Chief TV

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করেছে ভারত। 

বুধবার (২৬ নভেম্বর) করা ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, হাসিনাকে ফেরাতে বাংলাদেশ থেকে ভারত কোনো অনুরোধ পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা সে অনুরোধ পেয়েছি এবং অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।এ বিষয়ে গঠনমূলকভাবে আমরা সব পক্ষের সঙ্গে সম্পৃক্ত থাকব।’ 


Share:

Single Page