Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান - Chief TV

জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান - Chief TV

2026-01-25  ডেস্ক রিপোর্ট  256 views
জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান - Chief TV

বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফেরার সুযোগ পাচ্ছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি জানান, শারীরিকভাবে ফিট থাকলে আগামী সিরিজ থেকেই সাকিবকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। বোর্ড সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচক প্যানেল পরবর্তী দল গঠনের সময় সাকিবকে তালিকায় রাখবে।

একই সঙ্গে বিসিবি তাকে নতুন করে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। সাবেক সংসদ সদস্য হিসেবে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবে বোর্ড—এ কথাও জানান আমজাদ হোসেন।

যদিও টি–টোয়েন্টি বিশ্বকাপে সাকিবকে দেখা যাবে না, তবে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে এই তারকা অলরাউন্ডারের।

উল্লেখ্য, সাকিব দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তার বিরুদ্ধে জনরোষ তৈরি হলে নিরাপত্তা শঙ্কায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য বিদায়ী টেস্ট না খেলেই দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরে নিজের পরিচিত দর্শকদের সামনে বিদায় নিতে চান—এটাই তার বড় ইচ্ছা।


Share:

ট্যাগস: chief tv chief tv news খেলা