Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / প্রশাসন / জুলাই সনদ স্বাক্ষরের আগে তিন দাবি এনসিপির - Chief TV

জুলাই সনদ স্বাক্ষরের আগে তিন দাবি এনসিপির - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  143 views
জুলাই সনদ স্বাক্ষরের আগে তিন দাবি এনসিপির - Chief TV

জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান হবে শুক্রবার (১৭ অক্টোবর)। স্বাক্ষরে আগের দিন তিন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবির বিষয়ে জানান।

তিনটি দাবি হলো: 

১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 'টেক্সট' এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।

২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা জারি করবেন।

৩. গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে 'নোট অব ডিসেন্ট' এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত Constituent Power বলে সংবিধান সংস্কার করবে। সংস্কার করা সংবিধানের নাম হবে - বাংলাদেশ সংবিধান, ২০২৬।

জুলাই সনদ স্বাক্ষরের আগে কয়েকটি মৌলিক বিষয় স্পষ্ট করা জরুরি। তিনি বলেন,

“তিনটি বিষয় পরিষ্কার না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। জনগণের সামনে বিষয়গুলো পরিষ্কার না করে এ ধরনের আয়োজন করা ছলচাতুরীর মতো মনে হবে। আমরা জনগণকে অন্ধকারে রাখতে চাই না।”

তিনি আরও বলেন,

“এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, কাঠামো ও পদ্ধতি কী হবে—তা আগে থেকেই জনগণ ও সংশ্লিষ্টদের কাছে পরিষ্কার করতে হবে। আগামীকালের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে—সরকার ও জাতীয় কমিশন যেন এসব দাবি গুরুত্বসহকারে বিবেচনা করে।”

এই দাবিগুলো একক কোনো দলের নয়; বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও সনদ বাস্তবায়নের বিষয়ে ভিন্নমত ও সংশয় প্রকাশ করেছে। তিনি প্রশ্ন তোলেন,

“যখন এখনো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে, তখন সবাইকে নিয়ে এক বিশাল উদযাপনমুখর অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষর করার অর্থ কী? এটি বাস্তবিক কোনো তাৎপর্য বহন করে না।”


Share: