Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / প্রশাসন / জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার-২ - Chief TV

জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার-২ - Chief TV

2026-04-15  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  176 views
জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার-২ - Chief TV

জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮ টায় অভিযান পরিচালনা করে  তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফাতেমাকে  ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ  এবং সাগরকে মাদক সেবনরত অবস্থায় নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন উপজেলার কালাই পূর্বপাড়া  গ্রামের আব্দুল আজিজের মেয়ে মোছা: ফাতেমা (২৩) এবং থুপসারা গ্রামের মোঃ সাহারুলের ছেলে মো: সাগর(২৩)।

এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই সিরাজুল ইসলাম বলেন,গ্রেফতার কৃত সাগরকে ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের জেল এবং ১০০ টাকার জরিমানা করা হয়েছে।

এছাড়া ফাতেমার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Share: