Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটের পাঁচবিবিতে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার প্রতিজ্ঞা এক যুবকের - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবিতে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার প্রতিজ্ঞা এক যুবকের - Chief TV

2026-04-16  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  48 views
জয়পুরহাটের পাঁচবিবিতে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার প্রতিজ্ঞা এক যুবকের - Chief TV

রাতারাতি জুয়া খেলে বিপুল অর্থবৃত্তের মালিক হবেন এমন মোহে পড়ে অনলাইন জুয়া আসক্ত হয়ে পড়েন জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক। আজ নয় কাল এরকম করে একদিন না একদিন সে অনেক টাকার মালিক হবেন এমন স্বপ্নে বিভোর হয়েই খেলতে থাকে অনলাইন জুয়া (ক্যাসিনো)। অবশেষে সর্বশান্ত হয়ে পড়েন। অনলাইন জুয়া এটি একটি অনলাইন প্রত্যারণা।

সে সেই ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন। এখন নিজের ভূল বুঝতে পারেন। তাই শত মানুষের উপস্থিতিতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে আর কোন দিন জুয়া খেলবেন না বলে প্রতিজ্ঞা করেন।

১৫ এপ্রিল বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর সরকারী কলেজ গেটের সামনে এমন ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত একরামুলের পুত্র।

স্থানীয়রা জানান, জাহিদুল দীর্ঘ দিন যাবত অনলাইন জুয়া সহ বিভিন্ন ধরনের জুয়া খেলে নিজের সব কিছু হারিয়ে নিঃস্ব ও ঋণে জর্জরিত হয়ে পড়েন।  শেষে সে নিজের ভুল নিজেই বুঝতে পেরে দুধ দিয়ে গোসল করে আর কোনদিন জুয়া খেলবেন না এই প্রতিজ্ঞা করেন।

জাহিদুল ইসলাম বলেন, আমার মত যারা বড়লোক হওয়ার স্বপ্নে অনলাইন জুয়ায় আসক্ত, তারে সেই পথ থেকে ফিরিয়ে আসার আহবান জানান। না হলে তার মতই তাদের নিঃস্ব হতে হবে।


Share: