Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত হওয়ায় আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ - Chief TV

কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত হওয়ায় আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ - Chief TV

2025-12-27  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  156 views
কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত হওয়ায় আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ - Chief TV

রংপুরের কাউনিয়া উপজোর বেইলী ব্রিজ বাজারে শনিবার দুপুরে বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামের এক  অটোচালক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘন্টা ব্যাপী রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে মহাসড়কে শত শত যানবাহন আটকে পরে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেইলি ব্রীজ নামক স্থানে রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুতগামী একটি মেইল বাস ব্যাটারী চালিত অটোগাড়ি কে ধাক্কা দিলে জামিরুল ইসলাম (৩৬) নামের এক অটো চালক গুরুত্বর আহত হয়। প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। অটোচালক শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মৃত্যু মহির উদ্দিনের পুত্র। এঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই  ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি অঙ্কন পাল, ও কাউনিয়া থানার ওসি  ঘটনা উপস্থিত হয়ে উত্তেজিত জনতার পাঁচ দফা দাবী পূরণের আশ্বাস দিলে আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 
এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজমুল হক বলেন ঘাতক বাস সহ ড্রাইভার কে আটক করা হয়েছে। এ ব্যবারে সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।


Share: