কাউনিয়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কাউনিয়া শাখার সভাপতি ও উপ-প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসান, সাধারণ সম্পাদক ও প্রসেস সার্ভার হায়দার আলী, ভূমি অফিস সহকারী আফিয়া বেগম, এলজিইডি অফিস সহকারী নাজমা সুলতানা এবং কৃষি অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। এ কর্মসূচী আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।