Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত - Chief TV

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত - Chief TV

2026-03-07  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  63 views
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত - Chief TV

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন। ৭ মার্চ শনিবার (দুপুর) পানছড়ি সদর ইউনিয়নের প্রত্যন্ত বড়কোনা এলাকায় প্রতিপক্ষের গুলিতে এ ঘটনা ঘটে।

নিহত ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) পানছড়ি উপজেলার মরাটিলা পদ্মিনীপাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে। ইউপিডিএফের প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, সাংগঠনিক কাজে বড়কোনা এলাকায় গেলে আগে থেকে অবস্থান করা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।


Share:

Single Page