Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি - Chief TV

মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি - Chief TV

2026-02-24  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  53 views
মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি - Chief TV

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের উত্তর আন্ধাকোঠা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন, কম্বল ও নগদ ৯ হাজার টাকা করে তুলে দেন।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে এসব সহায়তা দেওয়া হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে আসলাম হোসেনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও গৃহপালিত প্রাণী পুড়ে যায়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।


Share:

Single Page