Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / মনোহরদীতে মাদক সেবনের দায়ে এক জনকে ৮ মাসের কারাদণ্ড

মনোহরদীতে মাদক সেবনের দায়ে এক জনকে ৮ মাসের কারাদণ্ড

2026-06-21  ডেস্ক রিপোর্ট  25 views
মনোহরদীতে মাদক সেবনের দায়ে এক জনকে ৮ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে আমির উদ্দিন রতন নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অপরাধে ৮ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চালাকচর বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে আমির উদ্দিন রতনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মনোহরদী থানার এসআই আলী ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।

প্রশাসনের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


Share: