Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / নদীভাঙন ঠেকাতে মানববন্ধন এলাকাবাসীর - Chief TV

নদীভাঙন ঠেকাতে মানববন্ধন এলাকাবাসীর - Chief TV

2026-07-09  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  48 views
নদীভাঙন ঠেকাতে মানববন্ধন এলাকাবাসীর - Chief TV
জামালপুরের  বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙনের হাত থেকে সাধুরপাড়া আইরমারি খানপাড়া  এলাকা রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৮ জুলাই ) বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়ার গ্রাম বাসির উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি খানপাড়া গ্রামে দশানী নদীর ভয়াবহ ভাঙন দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। 
 
গত দুইদিনে নদী গর্ভে বিলীণ হয়েছে পাঁচটি বসতবাড়ি। হুমকীর মুখে পড়েছে সাধুরপাড়ার- মেরুরচর - দেওয়ানগঞ্জ  সড়ক, বিদ্যুৎ লাইন, মাদরাসা, দুইশতাধিক বসতবাড়ী ও ফসলি জমি।

স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে সরকারি বিভিন্ন দপ্তরে গিয়েও কোন কাজ হয়নি। নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে নিজেরাই গাছের ডালপালা ফেলে ভাঙন ঠেকাতে কাজ করছি । দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যাবে নদী পাড়ের এসব গ্রাম।

মানববন্ধন কর্মসূচির আগে  এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে  মানববন্ধনে মিলিত হয়। প্রায়  ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীউর রহমান মোল্লা, আব্দুস সালাম, নয়ন, সাবেক ইউপি সদস্য আজাদ খান,কবির হোসেনসহ অনেকেই।

Share: