Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / নির্বাচন কোথা থেকে করব, সেই ঘোষণা এখনো দিইনি- Chief TV

নির্বাচন কোথা থেকে করব, সেই ঘোষণা এখনো দিইনি- Chief TV

2025-11-27  ডেস্ক রিপোর্ট  231 views
নির্বাচন কোথা থেকে করব, সেই ঘোষণা এখনো দিইনি- Chief TV

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘নির্বাচন করব ঘোষণা দিয়েছি। কিন্তু কোথা থেকে করব, সেই ঘোষণা এখনো দিইনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বরের) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘কেবল আমরা দুজন ছাত্র উপদেষ্টাই নয়, আরও যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আছেন, তাদের কেউ কেউ নির্বাচন করবেন বলে কথা আছে।’

আসিফ মাহমুদ বলেন, আসলে কোনো আইন বা বিধান নেই যে, উপদেষ্টা থেকে কিউ নির্বাচন করতে পারবে না। তবে স্বার্থের সংঘাত ঘটে এমন পদে থেকে নির্বাচন করা উচিত না। আমি মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে তাদের পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাব।’


Share: