Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মালিকহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক- Chief TV

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মালিকহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক- Chief TV

2025-11-02  সম্পাদক  132 views
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মালিকহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক- Chief TV

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি

 নওগাঁর পোরশায় নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ টহল কর্তৃক মালিক বিহীন ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

আরআইবি/এসআইপি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১০টায় নওগাঁর পোরশায় (১৬ বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর-হাতিখোঁচা আম বাগানের ভিতর থেকে ভারতীয় মহিষ দুটি আটক করা হয়।

এতে নেতৃত্বদেন নিতপুর বিওপির সুবেদার মোঃ মাহফুজুর রহমান। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমে জমা করার রয়েছে বলে নিশ্চিত করেছেন সুবেদার মোঃ মাহফুজুর রহমান।


Share:

Single Page