Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / কাঁঠালিয়ায় ওসি রায়হানের চমক: উন্নতির পথে আইনশৃঙ্খলার চিত্র - Chief TV

কাঁঠালিয়ায় ওসি রায়হানের চমক: উন্নতির পথে আইনশৃঙ্খলার চিত্র - Chief TV

2026-02-26  ডেস্ক রিপোর্ট  565 views
কাঁঠালিয়ায় ওসি রায়হানের চমক: উন্নতির পথে আইনশৃঙ্খলার চিত্র - Chief TV

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান যোগদানের পর থেকেই উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে মারামারি, ভাঙচুর, লুটপাট প্রতিরোধ এবং মাদকবিরোধী কঠোর অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি।

থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে জানা যায়, বর্তমান ওসি সাধারণ জনগণের কাছে এক আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। সেবাগ্রহীতারা জানান, যেকোনো সমস্যা নিয়ে থানায় গেলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তার এই জনবান্ধব আচরণের ফলে সাধারণ মানুষ এখন হয়রানিমুক্ত সেবা পাচ্ছে।

এ বিষয়ে ওসি মো. আবু নাছের রায়হান বলেন, "জনগণকে সেবা দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমার কাছে যারা সহযোগিতার জন্য আসবেন, তাদের পূর্ণাঙ্গ আইনি সহায়তা প্রদান করা হবে। আমি যতদিন কাঁঠালিয়া থানায় কর্মরত থাকব, শুধু সাধারণ জনগণ নয়, সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, "আমি আশা করি কাঁঠালিয়া থানার প্রতিটি মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেবেন। অন্যায়কারী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এটাই আমার অঙ্গীকার।"


Share: