Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার - Chief TV

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  165 views
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার - Chief TV

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান পরিস্থিতি সম্পর্কে পাকিস্তানের চূড়ান্ত অবস্থান আগামী শুক্রবার অথবা আগামী সোমবার জানানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অস্বীকৃতি জানানোর পর বিশ্ব ক্রিকেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। যদিও পাকিস্তান ইতোমধ্যে তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, তবুও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বয়কটের সম্ভাবনার ইঙ্গিত দেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছ থেকেই।

এ বিষয়ে আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন মহসিন নাকভি। বৈঠক শেষে তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসি সংশ্লিষ্ট সব বিষয় তাকে অবহিত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—সব বিকল্প বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। উভয়পক্ষ সম্মত হয়েছে যে শুক্রবার অথবা আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।


Share:

ট্যাগস: খেলা chief tv chief tv news