Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / পাঁচবিবিতে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Chief TV

পাঁচবিবিতে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Chief TV

2026-02-17  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  88 views
পাঁচবিবিতে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Chief TV

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। সভায় ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া দিবসটি মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালনে সংশ্লিষ্ট দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের করণীয় নির্ধারণ করা হয়।

সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 
 
 

Share: