Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / পে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা - Chief TV

পে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা - Chief TV

2026-01-13  ডেস্ক রিপোর্ট  132 views
পে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা - Chief TV

নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে কি না—তা সম্পূর্ণভাবে পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন পে স্কেল কার্যকর করা বা না করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অর্থ উপদেষ্টা জানান,
‘পে স্কেল সংক্রান্ত বিষয়টি নিয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরও গণমাধ্যমে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা খুবই কম। তাঁর মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া যুক্তিসংগত নয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ২১ জানুয়ারি পে কমিশনের শেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় বেতন কাঠামো সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করে তা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

এরপর কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news