Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ জনের সাক্ষ্য - Chief TV

প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ জনের সাক্ষ্য - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  111 views
প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ জনের সাক্ষ্য - Chief TV

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ তিনজন সাক্ষীর জেরা অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পৌর কর শাখা অঞ্চল-১ এর উচ্চমান সহকারী ও হিসাব রক্ষক তৈয়বা রহিম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেশমা, এবং রেভিনিউ সুপারভাইজার দেওয়ান মো. সাঈদ

দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) জানান, এই তিনজনই তিনটি মামলায় সাক্ষ্য দিয়েছেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সরাসরি জেরা করা হয়নি। সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ৩০ অক্টোবর ধার্য করা হয়েছে।

গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাগুলোর মধ্যে একটিতে আসামি ছিলেন শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৭ জন, অন্যটিতে আজমিনা সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন এবং শেষটিতে রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন।

পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাগুলোর অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ গ্রহণ করেছেন, যদিও তারা যোগ্য নন। গত জানুয়ারিতে দুদক এই অভিযোগে পৃথক ৬টি মামলা দায়ের করেছিল। মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং অন্যরা আসামি করা হয়েছে।


Share:

Single Page