Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু আজ - Chief TV

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু আজ - Chief TV

2026-01-09  ডেস্ক রিপোর্ট  124 views
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু আজ - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এসব আপিলের শুনানি শুরু হচ্ছে শনিবার, ১০ জানুয়ারি।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এই কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। পরদিন রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এর আগে আপিল জমা দেওয়ার শেষ দিন শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তাদের আবেদন দাখিল করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জমা পড়া ৬৪৫টি আপিলের মধ্যে অধিকাংশই স্বতন্ত্র প্রার্থীদের। এক শতাংশ ভোটার সমর্থন নিশ্চিত করতে ব্যর্থ হওয়া, সমর্থনকারী ভোটারের স্বাক্ষরে অসামঞ্জস্য, ঋণখেলাপি হওয়া এবং মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকার মতো কারণে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।

তবে এসব ত্রুটি সংশোধনের সুযোগ প্রার্থীদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।


Share:

ট্যাগস: জাতীয় chief tv news chief tv