Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১- Chief TV

প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১- Chief TV

2025-10-29  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  163 views
প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১- Chief TV

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বুরুরবাড়ি গ্রামের চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: শামিমা সুলতানা (৪৫) বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।

‎মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্কুলের অগ্রগতি ও কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। এ সময় মোঃ গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডন (৩৬)সহ আরও দুই-তিনজন অনধিকার প্রবেশ করে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং পূর্বে দাবীকৃত ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয় তারা।

‎পরে অভিযুক্তরা প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি দেখে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা হতবাক হয়ে যান। সহকারী শিক্ষক মোঃ আজিজুল হকসহ উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত গোলাম আযমকে কৌশলে আটক করেন। তার সহযোগী অন্যরা পালিয়ে যায়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোলাম আযমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
‎গ্রেফতারকৃত গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডন (৩৬) পিতা মৃত মঞ্জুরুল হক ফুল বাবু, সাং রামনগর, সারিয়াকান্দি।

‎এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা নং ১৪, তারিখ ২৯/১০/২০২৫, জিআর নং ১৪৭/২০২৫ ধারা ৪৪৮/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০ অনুসারে রুজু হয়েছে।


Share:

Single Page