Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / রাঙ্গামাটি / প্রেমের টানে চীন থেকে রাঙামাটার দুর্গম পাহাড়ে - Chief TV

প্রেমের টানে চীন থেকে রাঙামাটার দুর্গম পাহাড়ে - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  28 views
প্রেমের টানে চীন থেকে রাঙামাটার দুর্গম পাহাড়ে - Chief TV

বৈবাহিক সম্পর্কের সূত্র ধরে সুদূর চীন থেকে বাংলাদেশের দুর্গম পাহাড়ি উপজেলা রাঙামাটির রাজস্থলীতে এসেছেন শি লা (৩৮) নামে এক চীনা নাগরিক। স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে তিনি বৃহস্পতিবার উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহাজন পাড়ায় শ্বশুরবাড়িতে পৌঁছান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থলীর মহাজন পাড়ার বাসিন্দা খই সিং প্রু মারমার সঙ্গে ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় শি লার। 

পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন। বিয়ের পর খই সিং প্রু মারমা স্বামীর সঙ্গে চীনে চলে যান। বর্তমানে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন এবং তাদের সংসারে প্রায় দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বিয়ের পর এই প্রথমবারের মতো স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন খই সিং প্রু মারমা। এক মাসের অন-অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এই দম্পতি।

দুর্গম পাহাড়ি এলাকায় একজন চীনা নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। তাকে একনজর দেখতে শ্বশুরবাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন জানান, চীনা নাগরিকের আগমনের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তিনি বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেছেন। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ অবস্থায় স্ত্রীর পরিবারের সঙ্গে মহাজন পাড়ায় অবস্থান করছেন।


Share: