Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আ,গুন - Chief TV

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আ,গুন - Chief TV

2025-11-06  ডেস্ক রিপোর্ট  271 views
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আ,গুন - Chief TV

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকায় পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্র থেকে প্রায় ৩০০ গজ দূরে অবস্থিত স্টেশন থেকে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের ঘটনাটি সীমিত এলাকাতেই ছিল এবং সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে রাখা কাঠের স্তূপে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে।

পরবর্তীতে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: