সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
শাহজাদপুর সরকারি কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন—
১. মো. সামিউল হাসান সৃজন — শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ
২. মোছা. ফিরোজা ফজলুল পরশমনি — জামালপুর মেডিকেল কলেজ
৩. রোজামনি — শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
৪. মোছা. সাদিয়া ইসলাম সম্পা — রাজশাহী মেডিকেল কলেজ
৫. মোছা. নাফিজা ইয়াছমিন — পাবনা মেডিকেল কলেজ
৬. মোছা. আখি আফরোজ — নীলফামারী মেডিকেল কলেজ
৭. মোছা. নাজিরা আক্তার — রাজশাহী মেডিকেল কলেজ
শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা মাসফিকা হোসেন বলেন,
“২০২৫–২৬ শিক্ষাবর্ষে শাহজাদপুর সরকারি কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আমি কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে এলাকার মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবে। তাদের সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”