Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Chief TV

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Chief TV

2025-12-06  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  130 views
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩৯ তম উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(৪ ডিসেম্বর) সকালে,শাহজাদপুর উপজেলা হল রুমে মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃকামরুজ্জামানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃকামরুজ্জামান।
শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃমাসুদ রানা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআসলাম আলী,শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও এলাকার সূধী মহল।

প্রায় দুবছর যাবৎ ধরে মোঃ কামরুজ্জামান এই উপজেলায় অবস্থান করেছিলেন। এই দুবছরে তিনি উপজেলায় প্রায় সকল মানুষের মন জয় করেছেন, বিশেষ করে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন তিনি। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজও করেছেন তিনি।

শাহজাদপুরের ঐতিহ্যবাহী হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী (রহ.) এর মাজারের কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল সে কাজ এখন সম্পন্ন হওয়ার পথে এটা এই ইউএনও কামরুজ্জামানের অবদান, শাহজাদপুর পৌর শহরটাকে সিসি ক্যামেরার আওতায় আনতে শাহজাদপুরের মূল মূল পয়েন্ট তিনি সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছেন।

শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুরটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত হয়ে পরেছিল  তিনি পুকুর সংস্কারের কাজ করে সেখানে মানুষের বিশ্রামের উপযোগী করে তুলেছেন। শাহজাদপুর পৌর পার্কের উদ্ধোধনও  তিনি করেছেন।

শুধু তাই নয় তিনি অসহায় দুস্থ গরীবের সন্তানদের লেখা পড়ার সুযোগসহ তাদের পাশে দারিয়েছেন। কন কনে শীতের মধ্যে রাতে পৌর শহরে নিজে ঘুরে ঘুরে শীতার্ত মানুষকে খুজে বের করে সরকারি অনুদানের কম্বল বিতরণ করেছেন। এক কথায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ছিলেন একজন মানবিক নির্বাহী অফিসার। তার আচরনে শাহজাদপুরবাসী মুগ্ধ। তার বিদায় বেলায় শাহজাদপুরের বেশির ভাগ সাধারন মানুষ অশ্রু সিক্ত।
 


Share: