Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - Chief TV

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - Chief TV

2026-04-14  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  30 views
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - Chief TV

পহেলা বৈশাখ ১৪৩৩, ১৪ই এপ্রিল২০২৬, মঙ্গলবারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। সকাল ৯ টায় বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিবস টি আরম্ভ হয়, শোভাযাত্রা টি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন- ৩ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমী ভবন -২ এগিয়ে শেষ হয়।

পহেলা বৈশাখের শুভ উদ্বোধন করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর,প্রফেসর ডঃ এস.এম.হাসান তালুকদার।

এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল কে পহেলা বৈশাখ ১৪৩৩ এর শুভেচ্ছা জানান।

ভাইস- চ্যান্সেলর বলেন, পহেলা বৈশাখ ১৪৩৩ নতুন বছর বয়ে আনুক গণমানুষের অধিকার,ন্যায় বিচার ও সমতার  নতুন অঙ্গীকার। দেশের অগ্রগতি শান্তি ও উন্নয়নের পথে শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠায় আমরা সবাই একসাথে এগিয়ে যাব এই হোক নববর্ষের প্রত্যাশা এবং আমাদের দৃঢ় প্রত্যয়।

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী  একাডেমী ভবন -২ এ
বৈশাখী মেলার আয়োজন করা হয়। 
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

মাননীয় ভাইস- চ্যান্সেলর মেলার ষ্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।  
 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন
আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভাইস চ্যান্সেলর, প্রফেসর ডঃ সুমন কান্তি বড়ুয়া।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ ফিরোজ আহমদ। প্রক্টর (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ছাত্রমহল, ও ছাত্রীহলের প্রভোস্ট এবং হাউস টিউটরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন- ২ এ  ব্র্যান্ড দল কৃষ্ণপক্ষ এর পরিবেশনায় এক মনোজ্ঞ  সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান পর্ব শেষ হয়।

এ বছর শাহজাদপুরের বিভিন্ন স্কুল কলেজে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়।


Share: