Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুরে শহীদ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল - Chief TV

শাহজাদপুরে শহীদ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল - Chief TV

2026-01-04  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  109 views
শাহজাদপুরে শহীদ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল - Chief TV

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে স্মরণীয় করে রাখতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী হলের নামকরণ করা হলো ‘শহীদ ওসমান হাদি হল’।

২ জানুয়ারি বিকেলে,শহীদ ওসমান হাদির নামে হলের নামকরণ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জীবনদানকারী শহীদ ওসমান হাদিকে চির স্মরণীয় করে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী হলের প্রথম নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদির’ নামে।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হলে প্রথম স্থায়ী হল হবে শহীদ ওসমান হাদি নামে।

এ সময় রায়হান উদ্দিন, মুইজ ও জাকারিয়া জিহাদসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।


Share: