Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / শীত শেষ না হতেই ঠাকুরগাঁওয়ে আমগাছে আগাম মুকুল - Chief TV

শীত শেষ না হতেই ঠাকুরগাঁওয়ে আমগাছে আগাম মুকুল - Chief TV

2026-02-12  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  105 views
শীত শেষ না হতেই ঠাকুরগাঁওয়ে আমগাছে আগাম মুকুল - Chief TV

ঠাকুরগাঁওয়ে শীত মৌসুম পুরোপুরি শেষ না হতেই জেলার বিভিন্ন এলাকায় আমগাছে মুকুল দেখা দিতে শুরু করেছে। হালকা শীত ও রোদেলা আবহাওয়ার কারণে গাছে গাছে মুকুল আসায় কৃষক ও বাগানমালিকদের মাঝে আশার সঞ্চার হয়েছে।

সদর উপজেলার পাশাপাশি রাণীশংকৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বেশিরভাগ আমগাছেই মুকুল ধরেছে। বিশেষ করে দেশি জাতের আমগাছে আগেভাগেই মুকুল আসতে শুরু করেছে।

স্থানীয় আমচাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া, ঘন কুয়াশা বা কালবৈশাখী ঝড় হলে মুকুল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

কৃষি বিভাগ জানায়, আগাম মুকুল আসা স্বাভাবিক বিষয় হলেও এ সময় সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি। মুকুল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সব মিলিয়ে শীত বিদায় নেওয়ার আগেই আমগাছে মুকুল দেখে আশাবাদী হয়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের আমচাষিরা।

 

Share: