Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / সেরা কর্পোরেট অ্যাওয়ার্ডস অর্জনের সাফল্য উদযাপন ওয়ালটনের - Chief TV

সেরা কর্পোরেট অ্যাওয়ার্ডস অর্জনের সাফল্য উদযাপন ওয়ালটনের - Chief TV

2026-01-12  ডেস্ক রিপোর্ট  119 views
সেরা কর্পোরেট অ্যাওয়ার্ডস অর্জনের সাফল্য উদযাপন ওয়ালটনের - Chief TV

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ও সুপারব্র্যান্ড ওয়ালটন আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রেও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। এরই স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি টানা পাঁচবার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা চারবার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

এই গুরুত্বপূর্ণ অর্জন উদযাপন উপলক্ষে গত শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে ‘সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাগত বক্তব্য প্রদান করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের একপর্যায়ে কেক কাটার মাধ্যমে টানা পাঁচবার আইসিএসবি এবং চারবার আইসিএমএবি পুরস্কার অর্জনের এই সাফল্য উদযাপন করা হয়। বক্তারা বলেন, ওয়ালটনের এই অর্জন দেশের কর্পোরেট খাতে সুশাসনের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়