Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / শেরপুরে সিজার করতে গিয়ে প্রসূতির মৃত্যু- Chief TV

শেরপুরে সিজার করতে গিয়ে প্রসূতির মৃত্যু- Chief TV

2025-10-18  শাওন আহাম্মেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি  265 views
শেরপুরে সিজার করতে গিয়ে প্রসূতির মৃত্যু- Chief TV

শাওন আহাম্মেদ
শেরপুর শ্রীবরদী প্রতিনিধি:

‎শেরপুর জেলা সদর হাসপাতাল রোডের নারায়নপুর এভার কেয়ার হাসপাতালে সিজার করতে গিয়ে আশামনি (২৬) নামে এক প্রসূতির মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। আশামনির বাড়ি নবীনগর এলাকায়।

‎পরিবারের অভিযোগ, আশামনিকে সিজারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার লুৎফর রহমানের তত্ত্বাবধানে অপারেশনের সময় আশামনির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং কিছুক্ষণ পরই তিনি মারা যান।

‎এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতাল ঘেরাও করে তালা ঝুলিয়ে দেন। তাদের অভিযোগ ডাক্তারের অবহেলার কারণেই আশামনির মৃত্যু হয়েছে।

‎আশামনির ৩ বছর বয়সী এক ছেলে সন্তান ও সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান এখন মায়াহারা হয়ে পড়েছে।

‎এ বিষয়ে শেরপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎শেরপুর সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা জানান, এভার কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাক্তারের অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হোক।


Share:

ট্যাগস: chief tv chief tv news
Single Page