Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করলেন মুশফিকুর রহিম - Chief TV

শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করলেন মুশফিকুর রহিম - Chief TV

2025-11-19  খেলাধুলা ডেস্ক  183 views
শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করলেন মুশফিকুর রহিম - Chief TV

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ইতিহাস গড়া টেস্টে ব্যাট হাতেও দারুণ এক ইনিংসের সামনে দাঁড়িয়ে এই উইকেটকিপার ব্যাটার। নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন মুশফিক। দিনের খেলা শেষ করেছেন ৯৯ রানে অপরাজিত থেকে। তার এমন দুর্দান্ত ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ।


প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত আছেন, অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ৪৭ রান।


Share:

Single Page