Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / স্বাস্থ্য / সিরাজগঞ্জে সিজারে শিশুর মৃত্যু, বিস্কুটের প্যাকেটে লুকিয়ে রাখার অভিযোগে জরিমানা - Chief TV

সিরাজগঞ্জে সিজারে শিশুর মৃত্যু, বিস্কুটের প্যাকেটে লুকিয়ে রাখার অভিযোগে জরিমানা - Chief TV

2025-09-26  সম্পাদক  214 views
সিরাজগঞ্জে সিজারে শিশুর মৃত্যু, বিস্কুটের প্যাকেটে লুকিয়ে রাখার অভিযোগে জরিমানা - Chief TV

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের মৃত্যুর পর বিস্কুটের প্যাকেটে গুমের চেষ্টা,৫০ হাজার টাকা জরিমগঞ্জের শাহজাদপুরে ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে তাকে বিস্কুটের প্যাকেটের মধ্যে  লুকিয়ে রাখার অভিযোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও রোগীর স্বজনরা জানান, উপজেলার পৌর সদরের ভেড়ুয়াদহ মহল্লায় অবস্থিত হাসপাতালটিতে গত বুধবার বিকেলে গর্ভবতী নারীকে সিজার করা হয়। হাসপাতালের অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতককে বিস্কুটের প্যাকেটে রেখে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে দেয় এবং স্বজনদের জানায়, “বাচ্চা গর্ভেই দুই দিন আগে মারা গেছে, তাই পঁচে গলে গেছে।”

তবে হাসপাতালের এমন দাবির কোনো প্রমাণ ছিল না। অপারেশনের আগে কোনো পরীক্ষা করা হয়নি, অপারেশনের সময় অবশের ডাক্তার উপস্থিত ছিলেন না। এছাড়া নবজাতক রাখার যথাযথ জায়গা ছিল না এবং হাসপাতালে অনুমোদিত ১০টি বেডের বদলে ১৮টি বেড স্থাপন করা হয়েছিল। এসব বিষয় বিবেচনা করে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।


এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান হাসপাতালের নথিপত্র তলব করেন এবং ফারুক নামের একজন শেয়ার হোল্ডারকে আটক করে নিয়ে যান।


Share: