Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / স্কুল ছাদ থেকে ক্রিকেট বল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত - Chief TV

স্কুল ছাদ থেকে ক্রিকেট বল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত - Chief TV

2026-01-10   108 views
স্কুল ছাদ থেকে ক্রিকেট বল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত - Chief TV

কাউনিয়ায় স্কুল ছাদে ক্রিকেট বল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃটে সিয়াম নামে এক যুবক আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার নিজপাড়া গ্রামের মাসুদ রানার পুত্র সিয়াম মিয়া(১৯) বুধবার সন্ধার আগে গাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্ধুদের ক্রিকেট খেলতে থাকে। এক পর্যায়ে জোরে বলে ব্যাট করলে বলটি স্কুলের ছাদে আটকে পড়ে। সিয়াম বলটি পাড়তে ছাদে উঠলে অসাবধানতাবসত স্কুলের ছাদের এক কোনা দিয়ে টানা বৈদ্যুতিক তারে হাত পড়ে তারে ঝুলে থাকে। এ দৃর্শ্য দেখে স্থানীয় বলরাম রাম নামে এক যুবক তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ অফিসে ফোন দিলে সাথে সাথেই বিদ্যুতের সংযোগ বিছিন্ন করা হলে ওই যুবক স্কুলের ছাদ থেকে মাটিতে পরে গিয়ে গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে রাত সাড়ে দশটার দিকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক। 

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন বিদ্যুতের লাইনটি স্কুলের ছাদের পাশ থেকে সরিয়ে নিতে হবে তা না হলে ড্রপ তার দিয়ে লাইন টানার দাবী জানাচ্ছি।


Share: