শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১০৬ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোশাররফ হোসেন বাবুর বাড়ি থেকে বিএডিসির এই সারগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ জানান, কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এসব সার মজুদ করা হয়েছিল। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।