Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আবেদন - Chief TV

স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আবেদন - Chief TV

2026-01-25  জিসান কবিরাজ, খুলনা প্রতিনিধি  87 views
স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আবেদন - Chief TV

আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক আবেদনে বলা হয়, চলমান নির্বাচনী প্রচারণায় সারা দেশে স্বতন্ত্র প্রার্থীরা নানা ধরনের বাধা, হয়রানি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ করা হয়, ক্ষমতাসীন দলের কর্মী ও সমর্থকদের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং প্রচারে বাধা দেওয়া হচ্ছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব কারণে অনেক এলাকায় স্বতন্ত্র প্রার্থীরা স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনী মাঠ থেকে স্বতন্ত্র প্রার্থীদের সরে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

সংগঠনটির মতে, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বর্তমান পরিস্থিতি তুলে ধরার আগ্রহ জানানো হয়েছে।

আবেদনে সংগঠনের আটজন প্রতিনিধির নাম ও যোগাযোগ নম্বর উল্লেখ করে সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে।


Share:

ট্যাগস: জাতীয় chief tv news chief tv
Single Page