ফের আলোচনায় হাবিবা ইসলাম। মুন্সিগঞ্জের মেয়ে হাবিবা মডেলিংয়ের জগতে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একের পর এক ফটোশুট, র্যাম্প শো এবং মিউজিক ভিডিওতে কাজ করে ধীরে ধীরে নির্মাতা ও দর্শকদের নজর কাড়ছেন তিনি। তবে তার স্বপ্ন এখানেই থেমে নেই। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের শক্ত অবস্থান তৈরি করতে চান এই তরুণী।