কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার জেরে এক বিএনপি নেতার ওপর হামলা এবং দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে চান্দেরচর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাকুন্দিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ও পরিদর্শক নাহিদ হাসান সুমনসহ ১৪ জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আব্দুর রহমান। তিনি চরভানুডাঙ্গা গ্রামের কৃষক প্রয়াত চানদুল্লাহ আকন্দের পুত্র। এই ঘটনায় তিনি গতকাল (শুক্রবার) রাতে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জয়পুরহাটের ক্ষেতলালে সংবাদ প্রকাশের জেরে ইউএনও'র কক্ষে হামলার শিকার হয়েছেন আমানউল্লাহ আমান নামে এক সাংবাদিক। তিনি দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা-উপজেলার সাংবাদিকরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাবর ক্যামেরা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা বন্ধ না করলে আলোচনার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে