গৃহবধুর পেছনের অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের নাসিমা নামে এক গৃহবধুর স্বামী বলছেন, রবিবার দুই সন্তানসহ বাড়ী থেকে বের হয়ে তিনি কবিরাজের বাড়ী যেতে চেয়েছিলেন। দুই সন্তানকে বাড়ীতে পাঠিয়ে দেন। কিন্তু তিনি ফেরত যাননি।
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারিপাড়া গ্রামে প্রায় দুই বছর আগের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আকতার হোসেন হাওলাদার (৬৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলার উলিপুর উপজেলার এক দম্পতি তাদের খালার বা ড়ি সৈয়দপুর থেকে নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৮ মে) রাতে রমনা ফেরিঘাটে আসেন। তবে ঘাটে পৌঁছাতে বিলম্ব হওয়ায় নৌযান চলাচলের নির্ধারিত সময় পার হয়ে যায়। ফলে বিকল্প কোনো উপায় না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকায় ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন
গাইবান্ধা শহরের কাউয়া চত্বরে গ্রামীণফোনের সিম মেলাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক সুপারভাইজারকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি হাফেজিয়া মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে নির্মম ভাবে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে মাদ্রসা শিক্ষকের বিরুদ্ধে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ডোরাকাটা দাগ পড়ে।