Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / তারেক রহমানের নির্দেশই বিএনপির মূল লক্ষ্য - তৌহিদুল আলম মামুন - Chief TV

তারেক রহমানের নির্দেশই বিএনপির মূল লক্ষ্য - তৌহিদুল আলম মামুন - Chief TV

2025-11-16   171 views
তারেক রহমানের নির্দেশই বিএনপির মূল লক্ষ্য - তৌহিদুল আলম মামুন - Chief TV

বাংলাদেশ জাতীয়তাবাদী দল" বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক নির্দেশনা ও কৌশলই বর্তমান সময়ে দলের কেন্দ্রীয় কর্মসূচির প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বাস–মিনিবাস মালিক সমিতির সভাপতি, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

‎রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‎তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশনাই বিএনপির আন্দোলন, সাংগঠনিক পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রার মূল পথনির্দেশ। আমরা তাঁর নির্দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলকে আরও গণমুখী ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।”

‎ক্ষমতায় ফেরা ও গণসমর্থন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বিএনপিকে আবার সরকারে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।”

‎তৌহিদুল আলম মামুন বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের প্রত্যাশা পূরণই আমাদের মূল দায়িত্ব। তারেক রহমানের নির্দেশিত পথ অনুসরণ করেই আমরা জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চঞ্চল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক।

‎এ সময় উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, সিনিয়র সহ-সভাপতি বনিজার রহমান বাটুল, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


Share:

Single Page