Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / টেকসই সক্ষমতা গড়তে জবাবদিহিতা ও দক্ষ বিনিয়োগে অর্থমন্ত্রীর জোর - Chief TV

টেকসই সক্ষমতা গড়তে জবাবদিহিতা ও দক্ষ বিনিয়োগে অর্থমন্ত্রীর জোর - Chief TV

2026-06-11  ডেস্ক রিপোর্ট  26 views
টেকসই সক্ষমতা গড়তে জবাবদিহিতা ও দক্ষ বিনিয়োগে অর্থমন্ত্রীর জোর - Chief TV
একটি শক্তিশালী ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে দেশে সম্পূর্ণ স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে সরকার। এই উদ্দেশ্য পূরণে আগামীতে সরকারি বিনিয়োগ বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও বেশি দক্ষ, গতিশীল ও কার্যকর করার জন্য সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হবে।
 
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তৃতায় দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক এই দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি।
 
একই সাথে সরকারি অর্থায়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
 
সরকারের এই নতুন উদ্যোগের ফলে প্রকল্প বাস্তবায়নে অপচয় ও দীর্ঘসূত্রতা কমে আসবে এবং জনগণের করের টাকার সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Share: