Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার - Chief TV

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার - Chief TV

2026-05-02  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  69 views
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার - Chief TV

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে চার পিস ইয়াবাসহ ফজর আলী (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার শালবাহান ইউনিয়নের বড় দলুয়াগছ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দিকনির্দেশনায় এসআই আব্দুল মালেক, এসআই লুৎফর রহমান, এসআই বদিউজ্জামান ও এএসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বড় দলুয়াগছ বাজারের জনৈক বাবুল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশিকালে ফজর আলীর পরিহিত লুঙ্গির পেছনে থাকা চকলেট রঙের একটি মানিব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফজর আলী তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের বড় দলুয়াগছ গ্রামের মৃত মুসলেম উদ্দীনের ছেলে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকসহ আসামিকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


Share: