Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ৮ মাদ্রাসাছাত্রী- Chief TV

ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ৮ মাদ্রাসাছাত্রী- Chief TV

2025-10-30  ডেস্ক রিপোর্ট  150 views
ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ৮ মাদ্রাসাছাত্রী- Chief TV

ব্রাহ্মণবাড়িয়া সদরের বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর তিনজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে দগ্ধ শিক্ষার্থীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।

দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার জানান, বুধবার বিকেলে হঠাৎ মাদ্রাসার পাশে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। সেই সময় মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। আগুনের ফুলকি মাদ্রাসার ভেতরে ঢুকে পড়লে শিক্ষার্থীরা দগ্ধ হয়। পরে রাতেই তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ৮ মাদ্রাসা শিক্ষার্থী ভর্তি হয়েছে।

তিনি জানান, সাদিয়ার ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ এবং আফরিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে এবং তিনজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


Share:

Single Page