Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / ভারত থেকে অবৈধভাবে প্রবেশ: মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি আটক- Chief TV

ভারত থেকে অবৈধভাবে প্রবেশ: মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি আটক- Chief TV

2025-10-29  ডেস্ক রিপোর্ট  301 views
ভারত থেকে অবৈধভাবে প্রবেশ: মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি আটক- Chief TV

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—বরগুনা জেলার বেতাগী থানার বুড়মুজুমদার গ্রামের নারায়ণ চন্দ্র হাওলাদারের ছেলে অজয় কুমার হাওলাদার (৩৭) এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার লাটেঙ্গা গ্রামের নবকুমার মৃধার ছেলে রিপন মৃধা (২৮)। তারা দুজনই বাংলাদেশের নাগরিক।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের করধ্বজপুর গ্রামের কবরস্থানের পাশ থেকে নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা দুইজনকে আটক করে। তিনি আরও জানান, তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।


Share: