Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / বুশরা কবিরের অংশগ্রহণে উৎসবমুখর উদ্বোধন ইয়াজমিন লাক্স - Chief TV

বুশরা কবিরের অংশগ্রহণে উৎসবমুখর উদ্বোধন ইয়াজমিন লাক্স - Chief TV

2026-02-27  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  29 views
বুশরা কবিরের অংশগ্রহণে উৎসবমুখর উদ্বোধন ইয়াজমিন লাক্স - Chief TV

রাজধানীর বনানীতে যাত্রা শুরু করলো নতুন ফ্যাশন হাউস ইয়াজমিন লাক্স। জমকালো আয়োজনে শোরুমটির উদ্বোধন করেন জনপ্রিয় ইনফ্লুয়েঞ্জার বুশরা কবির।

বনানী-১১ এর কনকর্ড এমবি টাওয়ারের প্রথম তলায় অবস্থিত এই শোরুমে নারীদের জন্য রয়েছে সব ধরনের পোশাক ও ফ্যাশন আইটেম। দৈনন্দিন পরিধান থেকে শুরু করে উৎসব কিংবা বিয়ের আয়োজন- সবকিছুর জন্যই পাওয়া যাচ্ছে স্টাইলিশ কালেকশন। বিশেষ করে ব্রাইডাল সেগমেন্টে লেহেঙ্গা, গাউনসহ আকর্ষণীয় ডিজাইনের পোশাক ইতোমধ্যে ক্রেতাদের নজর কাড়ছে।

বুশরা কবিরের অংশগ্রহণে উৎসবমুখর উদ্বোধন ইয়াজমিন লাক্স 2 - Chief TV

শুধু নারীদের জন্যই নয়, পুরুষদের জন্যও রয়েছে স্টাইলিশ পাঞ্জাবি ও কুর্তির সংগ্রহ। আধুনিক ডিজাইন ও প্রিমিয়াম ফেব্রিকের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো শোরুমটি।

ইয়াজমিন লাক্সের স্বত্বাধিকারী এম. এম মোস্তফা নবী ফাইয়াজ ও পারসা ফাতেমা ইসমাইল দম্পতি জানান, মানসম্মত পণ্য ও ট্রেন্ডি ডিজাইনের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনই তাদের লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় গ্র্যান্ড ওপেনিং ফেস্টিভ, যেখানে ছিল বিশেষ ছাড়, মিট অ্যান্ড গ্রিট ও বিনোদনের ব্যবস্থা।

ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। নির্বাচিত পণ্যে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিদিনই নতুন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ক্রেতাদের স্বাগত জানাচ্ছে ইয়াজমিন লাক্স।


Share:

Single Page