Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / ওমানে ২০ লিটার দুধ দিয়ে গোসল, প্রেম ও জুয়া ছাড়ার শপথ দুই প্রবাসীর - Chief TV

ওমানে ২০ লিটার দুধ দিয়ে গোসল, প্রেম ও জুয়া ছাড়ার শপথ দুই প্রবাসীর - Chief TV

2026-06-16  ডেস্ক রিপোর্ট  21 views
ওমানে ২০ লিটার দুধ দিয়ে গোসল, প্রেম ও জুয়া ছাড়ার শপথ দুই প্রবাসীর - Chief TV

ওমানে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন নোয়াখালীর হাতিয়ার দুই প্রবাসী যুবক। প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পেতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে নতুন জীবন শুরুর শপথ নিয়েছেন তারা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, শপথ নেওয়া দুই যুবক হলেন হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব। তারা দুজনই বর্তমানে ওমানে কর্মরত রয়েছেন।

প্রবাসী ইউসুফ আলীর ভাষ্য অনুযায়ী, সাকিব ও সম্পদ দীর্ঘদিন ধরে তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন। পরিশ্রম করে উপার্জিত অর্থের একটি বড় অংশ এসব কাজে ব্যয় করতেন তারা। পরিবারের সদস্যরা ঋণ করে তাদের বিদেশে পাঠালেও নিয়মিতভাবে পরিবারের জন্য অর্থ পাঠানো হতো না বলেও অভিযোগ রয়েছে।

তিনি জানান, সহকর্মী ও রুমমেটরা বারবার বোঝানোর চেষ্টা করলেও তাদের অভ্যাসে পরিবর্তন আসছিল না। সম্প্রতি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অপচয়ের পর রুমমেটরা তাদের নিয়ে বিশেষ উদ্যোগ নেন। এরপর প্রতীকীভাবে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে প্রেম ও জুয়া থেকে দূরে থাকার শপথ করানো হয়।

সাকিব ও সম্পদ বলেন, অতীতে তারা ভুল পথে চলেছেন এবং সেই ভুলের জন্য অনুতপ্ত। নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় থেকেই তারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো নেতিবাচক কর্মকাণ্ডে আর জড়াবেন না বলেও অঙ্গীকার করেন তারা।

একই সঙ্গে নিজেদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন এই দুই প্রবাসী যুবক।


Share: