ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে।
৩৫ দিন পার হলেও ওই ছাত্রীর কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইকরামুল ইসলামসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত শিক্ষক ইকরামুল ইসলাম ওই ছাত্রীকে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ঈদুল আজহার দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে ইভা আর ফিরে আসেনি।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত শিক্ষক ইকরামুল ইসলাম ওই ছাত্রীকে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ঈদুল আজহার দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে ইভা আর ফিরে আসেনি।
স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, মাদরাসার শিক্ষক ইকরামুল ইসলাম তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে ঝিনাইদহের দিকে নিয়ে গেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি পলাতক রয়েছেন।
ঘটনার পর থেকে মেয়েকে উদ্ধারে মরিয়া পরিবার পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে পুলিশ বলছে, অভিযুক্ত শিক্ষকের গ্রামের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হয়েছে।
ঘটনার পর থেকে মেয়েকে উদ্ধারে মরিয়া পরিবার পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে পুলিশ বলছে, অভিযুক্ত শিক্ষকের গ্রামের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হয়েছে।
মোবাইলের সংযোগ বন্ধ থাকায় অবস্থান শনাক্তে কিছুটা জটিলতা তৈরি হলেও ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।