Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / র‍্যাব-৫ এর অভিযানে ৫০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Chief TV

র‍্যাব-৫ এর অভিযানে ৫০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Chief TV

2026-07-10  বুলবুল আহমেদ বুলু, বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধি  28 views
র‍্যাব-৫ এর অভিযানে ৫০ কেজি গাঁজা সহ ১  মাদক ব্যবসায়ী গ্রেফতার - Chief TV
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 
র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৯ ই জুলাই ২০২৬ খ্রিঃ বিকাল ১৭.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন
 
শ্রীরামপুর বাজারের উত্তর পশ্চিম কর্ণারে পলাতক আসামী মিঠু এর দোকান ঘরের সামনে অপারেশন পরিচালনা করে ৫০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩৪), পিতা- ফেরদৌস হোসেন, সাং- কয়া ভবাণীপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ'কে গ্রেফতার করে।
 
এসময় মিঠু নামের অপর আসামি কৌসলে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামি ও পলাতক আসামি পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে।

উক্ত গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা প্রকৃয়াধীন।

Share: