Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / ঝিনাইদহ / মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক - Chief TV

মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  50 views
মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক - Chief TV
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে মাদক সেবনের পর নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলার অভিযোগ উঠেছে মো. সালাউদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।
 
শুক্রবার (৩ জুলাই) সকালে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং ঘটনার দিন মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এ ধরনের চরম পথ বেছে নেন।
 
জানা গেছে, সালাউদ্দিনের আদি বাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে তিনি তার মায়ের সঙ্গে রুলি গ্রামে ভাড়া বাসায় থাকতেন। এলাকাবাসী জানান, খবর পেয়ে স্থানীয়রাই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় জনপ্রতিনিধি এবং বাসিন্দারা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘটনাটি এখনো অবগত নয়। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।

 

Share: