ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাবলাতলা প্রধান সড়কে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা মাদরাসার কাছে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আরোহীর নাম মিন্টু পাটাদার (৪১)। তিনি উপজেলার চর সর্বান্দিয়া গ্রামের জমির পাটাদারের ছেলে। এই সড়ক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কোনো রকম রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই একটি পুরাতন বালুবাহী ট্রাক উপজেলা সদর থেকে জেলা শহরের অভিমুখে যাচ্ছিল। ট্রাকটি বাবলাতলা মাদরাসার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ট্রাকটির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী মিন্টু পাটাদার ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
একই সাথে পুলিশ তৎপরতা চালিয়ে ঘাতক ট্রাকের চালককে আটক করার পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন অবৈধ ট্রাকটি জব্দ করেছে। এই ঘটনায় থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।