Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি - Chief TV

দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি - Chief TV

2025-12-15  ডেস্ক রিপোর্ট  166 views
দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি - Chief TV

বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলের কাছে থেকে ১০ রাউন্ড শটগানের গুলি খোয়া গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ১১টা পর্যন্ত খোয়া যাওয়া গুলি উদ্ধার হয়নি। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশের একটি সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত থানা পাহারার (সেন্ট্রি) দায়িত্বে ছিলেন কনস্টেবল অসিত কুমার। রাত আড়াইটার দিকে তিনি থানা থেকে বের হয়ে সাতমাথায় চা পান করতে যান। এ সময় তার কাছে থাকা ১০ রাউন্ড শটগানের গুলি খোয়া যায়। ভোর ৪টায় কনস্টেবল নুরুজ্জামান দায়িত্ব বুঝে নেওয়ার সময় অসিত কুমার ১০ রাউন্ড গুলি খোয়া যাওয়ার ঘটনাটি প্রকাশ করে। রোববার সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও খোয়া যাওয়া গুলির হদিস পাওয়া যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, সদর থানা থেকে খোয়া গুলি এখনো পাওয়া যায়নি। সদর থানা থেকে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share: